২৫ শে মার্চ, ১৯৭১. রাতের আধারে নেমে আসে হিংস্র হানাদার বাহিনী। ঘটে ইতিহাসের জঘন্যতম গনহত্যা। আমরা স্মরন করতে চাই সেই সকল নিহত দের। আমাদের হৃদয়ের অন্ত:স্থল থেকে তাদের প্রতি আমাদের সম্মান জানাতে চাই।
২৫ শে মার্চ আমরা ৫ মিনিট ব্লাকআউট করবো। ঘরের সকল আলো নিভিয়ে দেব। নিজেদের প্রোফাইল পিকচার কালো করে দেব। সামনে থাকা কম্পিউটার/ল্যাপটপ বন্ধ করে দেব। ৫ টি মিনিট কাটাবো আমরা অন্ধকারে, নিহতের প্রতি সম্মানার্থে। ফেসবুক থেকে বাংলাদেশের ইউজাররা ৫ মিনিট সব ধরনের কর্মকান্ড,লাইক দেয়া স্ট্যাটাস দেয়া বন্ধ করে রাখুন ,৫ টি মিনিট সব অন্ধকার করে দিন , ভাবুন আপনার পূর্বসুরীর কথা ___ যারা আজ থেকে ৪২ বছর আগে এই রাতে কতটা অসহায় হয়ে পড়েছিলেন , খুনের শিক্ষায় প্রশিক্ষিত এক খুনী সেনাবাহীনীর বিরুদ্ধে অন্ধকারে ডুবেই স্বাধীন হবার আকাঙ্খা চেপে যুদ্ধে যাবার প্রস্তুতি নিয়েছেন দাঁতে দাঁত চেপে ....আসুন আমাদের পূর্বসুরীদের স্মরনে ৫ টি মিনিট অন্ধকার করে দিই বাংলাদেশ ।
মনে করিয়ে দিন বিশ্ব কে সেই গনহত্যার কথা, যা আজও আমরা ভুলিনি। মনে করিয়ে দিন সেই জেনোসাইডের কথা যার জন্য আজও ক্ষমাপ্রার্থনা করে নি পাকিস্তান আমাদের কাছে।
কর্মসূচীঃ
-বাসার/অফিসের যেকোনো বাতি নিভিয়ে দিন ৫ মিনিটের জন্য।
-বন্ধ রাখুন কম্পিউটারের মনিটরও ।
-বন্ধ রাখুন ফেসবুকিং সহ সকল ব্রাউজিং ।
-কালো করে দিন আপনার প্রোফাইলে ব্যবহৃত ছবি ।
ব্ল্যাক আউট হয়ে যাক বাংলাদেশ , ১৯৭১ এর সেই কালো রাত- ২৫শে মার্চের স্মরনে ।
গোয়িং ব্লাক আউট: বার্থ থ্রু জেনোসাইড
সময়: রাত ১১.৫৫ - ১২.০০
সাথে থাকুন। আমরাই আপনারা, আপনারাই আমরা।
1 comments:
:-)
Post a Comment